পণ্যের জীবনচক্রের কোন স্তরে বিক্রি এবং মুনাফা বাড়ে? ব্যাখ্যা করো।
উত্তর: পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পায়। পণ্যের জীবন চক্রের যে স্তরে বিক্রয় এবং মুনাফার পরিমাণ দ্রুতগতিতে বৃদ্ধি পায় তা হলো প্রবৃদ্ধি স্তর। পণ্যের পরিচিত এবং সুনাম বৃদ্ধি পাওয়ায় বিক্রয়ের পরিমাণ স্বাভাবিক কারণেই এ স্তরে অধিক হারে বৃদ্ধি পায়। পণ্য উন্নয়ন স্তরে বিক্রয় ও মুনাফা হয় না। সূচনা স্তরে বিক্রয় শুরু হলেও মুনাফা খুবই কম হয়। প্রবৃদ্ধি স্তরে এসে পণ্যের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পায়, যা স্বাভাবিকভাবে বিক্রয় ও মুনাফা বৃদ্ধি করে। এ স্তরে এসে যারা সূচনা স্তরে পণ্য ক্রয় করেনি তারাও ক্রয় শুরু করে। তাছাড়া বাজারে তেমন কোনো প্রতিযোগী থাকে না। তাই বলা যায়, পণ্যের জীবনচক্রের প্রবৃদ্ধি স্তরে বিক্রয় ও মুনাফা দ্রুত বৃদ্ধি পায়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
পণ্যের জীবনচক্রের কোন স্তরে বিক্রি এবং মুনাফা বাড়ে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর