প্রথম দিকে আনোয়ারা কর্পোরেশন কোন ধরনের বণ্টন প্রণালি ব্যবহার করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: প্রথমদিকে আনোয়ারা কর্পোরেশন ভোগ্য পণ্যের 'সরাসরি বণ্টন প্রণালি' ব্যবহার করেছে। সরাসরি বণ্টন প্রণালিতে উৎপাদনকারী কোনো মধ্যস্থব্যবসায়ীর সহায়তা ছাড়া সরাসরি ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করেন। এক্ষেত্রে উৎপাদনকারী নিজে অথবা বিভিন্ন স্থানে বিক্রয়কেন্দ্র স্থাপন করে পণ্য বিক্রয়ের চেষ্টা চালায়। আনোয়ারা কর্পোরেশন নিজস্ব খামারে উৎপাদিত গুঁড়া দুধ 'মিল্ককাউ' বিপণন করে। প্রতিষ্ঠানটি নিজস্ব বিক্রয়কেন্দ্রের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে গুঁড়া দুধ বিক্রয় করে। এক্ষেত্রে কোনো প্রকার মধ্যস্থব্যবসায়ীর সাহায্য ছাড়াই দুধ ভোক্তাদের নিকট পৌঁছে যায়, যা সরাসরি বণ্টন প্রণালির বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, আনোয়ারা কর্পোরেশন প্রথমদিকে সরাসরি বণ্টন প্রণালি ব্যবহার করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রথম দিকে আনোয়ারা কর্পোরেশন কোন ধরনের বণ্টন প্রণালি ব্যবহার করেছে?…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর