সমুদ্র সৈকতের হোটেলগুলো কোন ধরনের বাজারের উপর ভিত্তি করে ভাড়া নির্ধারণ করে? ব্যাখ্যা করো।
উত্তর: সমুদ্রসৈকতের হোটেলগুলো ভোক্তা বাজারের চাহিদার ওপর ভিত্তি করে ভাড়া নির্ধারণ করে। ভোক্তা বাজারের সদস্য বলতে চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত বাজারকে বোঝায়। এ বাজারের সদস্যরা নিজের ব্যক্তিগত পারিবারিক ভোগের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করে। অনেক পণ্য বা সেবার ক্ষেত্রে ভোক্তা বাজারের চাহিদার ওপর ভিত্তি করে পণ্যমূল্য নির্ধারণ করা হয়। 'কমফোর্ট' কক্সবাজারে সমুদ্রসৈকতের পাশে অবস্থিত একটি হোটেল। এখানে ভ্রমণপিপাসু মানুষদের জন্য আরও অনেক হোটেল রয়েছে। প্রতিটি হোটেলের ভাড়ার পরিমাণ প্রায় একই থাকে। এসকল ভোক্তারা নিজেরা বা পরিবার নিয়ে অবস্থান করার জন্য হোটেল ভাড়া নেয়, যা ভোক্তা বাজারের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, সমুদ্রসৈকতের হোটেলগুলো ভোক্তা বাজারের চাহিদার ওপর ভিত্তি করে ভাড়া নির্ধারণ করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
সমুদ্র সৈকতের হোটেলগুলো কোন ধরনের বাজারের উপর ভিত্তি করে ভাড়া নির্ধ…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর