বিপণন কার্যাবলির আলোকে জনাব ফজলুর মুনাফা বাড়ানোর জন্য করণীয় কি? সুপারিশ করো।
উত্তর: বিপণন কার্যাবলির আলোকে বলা যায়, জনাব ফজলুর মুনাফা বৃদ্ধির জন্য গুদামজাতকরণ, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ করা উচিত। পণ্য সংরক্ষণ করে দীর্ঘদিন ভোগের জন্য গুদামজাত করা জরুরি। পচনশীল পণ্য সংরক্ষণে গুদামজাতকরণ করা আবশ্যক। আবার ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্যে মানের সীমা নির্ধারণ করা এবং মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাও গুরুত্বপূর্ণ। জনাব ফজলু নাটোরে পেয়ারা বাগান লিজ নেন। তার সংরক্ষণ ব্যবস্থা না থাকায় কম মূল্যে সব পেয়ারা বিক্রয় করতে হয়। তার নিকট ব্যবসায়ীরা পেয়ারা ক্রয় করে, সাইজ অনুযায়ী ভাগ করে বেশি দামে বিক্রয় করে। এতে এসব ব্যবসায়ী লাভবান হলেও তিনি তেমন মুনাফা করতে পারছেন না। জনাব ফজলুর গুদামজাতকরণের ব্যবস্থা থাকলে তিনি পেয়ারা সংরক্ষণ করতে পারতেন। পরবর্তীতে দাম বৃদ্ধি পেলে বিক্রয় করে বেশি মুনাফা লাভ করতে পারতেন। তাছাড়া তিনি যদি মান ও সাইজ অনুযায়ী পণ্য ভাগ করে ভিন্ন ভিন্ন দাম নির্ধারণ করতেন, তাহলে মুনাফা বেশি হতো। তাই জনাব ফজলুর উচিত গুদামজাতকরণ, প্রমিতকরণ ও পর্যায়িতকরণ করে পণ্য বিক্রয় করা।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিপণন কার্যাবলির আলোকে জনাব ফজলুর মুনাফা বাড়ানোর জন্য করণীয় কি? সুপ…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর