তোমার মতে বিপণনের কোন ধরনের কৌশল অবলম্বন করলে শীতল ওয়াটার লিঃ এর চিন্তা দূর করা সম্ভব? মতামত দাও।
উত্তর: আমার মতে বিজ্ঞাপন ও প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করলে শীতল ওয়াটার লি.-এর চিন্তা দূর করা সম্ভব। বিজ্ঞাপন এবং প্রসারমূলক কার্যক্রম সম্ভাব্য ক্রেতাদের নিকট পণ্য সম্পর্কে পরিস্কার ধারণা তুলে ধরে। তাছাড়া, বিক্রয়, মুনাফা বৃদ্ধি ও প্রতিযোগিতা মোকাবেলায় প্রসারমূলক কার্যক্রমের ভূমিকা অনেক। শীতল ওয়াটার লি. বোতলজাত খাবার উৎপাদন ও বিপণন করে। ভৌগোলিক বাজার বিভক্তিকরণ করে মূল্য নির্ধারণ করলেও তারা তেমন সফলতা পাচ্ছে না। বাজারে প্রতিযোগী শক্তিশালী হওয়ায় প্রতিষ্ঠানটি এ সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধি নিয়ে বেশ চিন্তিত। শীতল ওয়াটার লি. পণ্য মূল্য হ্রাস, কুপন প্রদান, ফ্রি পণ্য বিতরণ কার্যক্রম গ্রহণ করতে পারে। তাছাড়া প্রতিষ্ঠানটি বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করতে পারে। এধরনের কার্যক্রম ক্রেতা আকর্ষণ ও পানি বিক্রয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তাই আমি মনে করি, বিজ্ঞাপন ও প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করার মাধ্যমে শীতল ওয়াটার লি.-এর চিন্তা দূর করা সম্ভব।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
তোমার মতে বিপণনের কোন ধরনের কৌশল অবলম্বন করলে শীতল ওয়াটার লিঃ এর চি…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর