উদ্দীপকে আলু ব্যবসায়ীদের প্রাথমিক পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে?
উত্তর: উদ্দীপকে আলু ব্যবসায়ীদের প্রাথমিক পর্যায়ে বিপণন কার্যক্রমের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করে। কোন দ্রব্য এক সময় হতে অন্য সময় পর্যন্ত সংরক্ষণের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ বলে। বিপণনকারী উৎপাদকের উৎপাদিত পণ্য নিজ উদ্যোগকে সংরক্ষণ বা গুদামজাতকরণ করে সময়গত উপযোগ সৃষ্টি করে। ফলের ভোক্তাদের চাহিদা অনুসারে সঠিক সময়ে গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ করা সম্ভব হয়। উদ্দীপকে, আলু চাষী ও ব্যবসায়ীরা আলুর সঠিক মূল্য প্রাপ্তির লক্ষ্যে কুমিল্লায় বাণিজ্যিকভাবে আলু সংরক্ষণ করেন। উদ্দীপকে আলু ব্যবসায়ীরা আলু সংরক্ষণ করেন যা সময়গত উপযোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে আলু ব্যবসায়ীদের প্রাথমিক পর্যায়ে কার্যক্রমের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আলু ব্যবসায়ীদের প্রাথমিক পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে কো…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর