ক্রেতাদের পছন্দ অনুসারে আলু পেতে উদ্দীপকে যে কাজটি সম্পাদন করা হয়েছে তার যথার্থতা তুলে ধরো।
উত্তর: ক্রেতাদের পছন্দ অনুসারে আলু পেতে উদ্দীপকে পর্যায়িতকরণ কাজটি সম্পাদন করা হয়েছে। পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পন্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এটি বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। কেন না পর্যায়িতকরনের মাধ্যমে মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবে রূপ লাভ করে। প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয় এটি এক ধরনের শারীরিক কাজ। উদ্দীপকে, পরবর্তীতে ব্যবসায়ীরা উক্ত আলুর প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে পৃথকভাবে বাছাই করে ক্রেতাদের চাহিদা মেটায়। এর ফলে ক্রেতারা যেমন পছন্দ অনুসারে আলু ভোগ করতে পারে তেমনি আলু চাষী ও ব্যবসায়ীরা উপযুক্ত মূল্য পেতে থাকে। এতে কুমিল্লা ও এর পার্শ্ববর্তী এলাকায় আলু চাষী ও ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হন। পণ্য বিপণনের ক্ষেত্রে পর্যায়িতকরনের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে পণ্য সামগ্রীকে বিভিন্ন ভাগে যেমন: ছোট, মাঝারি ও বড় ইত্যাদি ভাগে ভাগ করা হয় এবং এ ধরনের ভাগের পর পণ্যের মূল্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এর ফলে বাজারে অবস্থানরত বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের জন্য পণ্য ক্রয় করা সহজ হয়। এতে বিক্রয় বৃদ্ধি পায় এবং ক্রেতা সন্তুষ্টি অর্জন হয়। তাই বলা যায়, ক্রেতাদের পছন্দ অনুযায়ী আলু পেতে উদ্দীপকে পর্যায়িতকরণ কাজটি সম্পাদন করা হয়েছে তা যথার্থ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ক্রেতাদের পছন্দ অনুসারে আলু পেতে উদ্দীপকে যে কাজটি সম্পাদন করা হয়ে…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর