জনাব আরিফ বিপণন মিশ্রণের যে উপাদানটি ব্যবহার করে সাফল্য পেয়েছেন তার যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: জনাব আরিফ বিপণন মিশ্রণের পণ্য উৎপাদনটি ব্যবহার করে সাফল্য হয়েছেন। যা ভোক্তার প্রয়োজন ও অভাবের সন্তুষ্টি বিধান করে তাকে পণ্য বলে। পণ্যের বিভিন্ন দিক সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয়। যেমন:পন্যের ডিজাইন, গুণগতমান, বৈচিত্রতা, ব্যান্ড, সেবা ইত্যাদি। উদ্দীপকে জনাব আরিফ আনারস জুস তৈরির একটি অত্যাধুনিক কারখানা স্থাপন করেন।প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের বোতলে যেমন ১০০ এম এল, ৫০ এমএল, ২০০ এমএল, ৫০০এমএল ইত্যাদিতে সরবরাহ করেন যা শিশু, যুবক এবং বৃদ্ধ সবার কাছে খুবই জনপ্রিয়। সম্প্রীতি এটি বিভিন্ন কালার ও ফ্লেভারের জুস বাজারে নিয়ে আসে এবং তা বাজারে বেশ সাড়া জাগিয়েছে। তিনি পণ্য উৎপাদনের ক্ষেত্রে বৈশিষ্ট্য ও বৈচিত্রতার দিকে গুরুত্বরোপ করেন, যা বিপনণ মিশ্রণের পণ্য উপাদানের সাথে সম্পৃক্ত। সকল ভোক্তা ও ক্রেতার প্রয়োজন, অভাব, চাহিদা ও পছন্দ এক নয়। তাই সকল শ্রেণীর ভুক্ত ক্রেতাদের কে সন্তুষ্টি বিধান করার জন্য বিভিন্ন ধরনের পণ্য বাজারে ছাড়তে হয়। যা পন্যের বৈচিত্র করন নামে পরিচিত।এছাড়া পণ্যের মান ও ডিজাইন আধুনিক, আকর্ষণীয় ও সুন্দর হলে ক্রেতারা তা ক্রয় আগ্রহী হয়। উদ্দীপকের আরিফ তার জুস বিপনণের ক্ষেত্রে বৈচিত্রতার কারণে সফলতা অর্জন করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব আরিফ বিপণন মিশ্রণের যে উপাদানটি ব্যবহার করে সাফল্য পেয়েছেন তা…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর