উদ্দীপকে ফারদিনের ব্যবসায়ী কার্যক্রম বিপণনয়ের কোন বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব ফারদিনের ব্যবসায়ী কার্যক্রম বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়া বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করাকে বিপণন বলে। বিপণনের সকল কাজ ভোক্তাকেই ঘিরে সম্পাদন করা হয়। তাই বিপণকে ভোক্তামুখী প্রক্রিয়া বলা হয়। উদ্দীপকে জনাব ফারদিন একটি ফাস্টফুড দোকানের মালিক। তার লক্ষ্য হচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বর্তমান সময়ের শিক্ষার্থীদের খাবারের পছন্দের ওপর ভিত্তি করে তিনি একটি অনলাইন পেজ খুলেন। তিনি বিভিন্ন খাবারের ছবি আপলোড করেন এবং বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতাদের মন্তব্য আহ্বান করেন। ফলে জনাব শহীদের গৃহীত কাজটির লক্ষ্য স্থিত ভোক্তার চাহিদার উপর ভিত্তি করে করা হচ্ছে। তিনি ভোক্তার চাহিদাকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রেই আকর্ষণীয় ছবি আপলোড করেন এবং বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতাদের মন্তব্য আহবান করেন। এসব কাজের মাধ্যমে বোঝা যায় তার কাজটি বিপণনের ভোক্তমুখী প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ফারদিনের ব্যবসায়ী কার্যক্রম বিপণনয়ের কোন বৈশিষ্ট্যের সাথ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর