উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির সম্পাদিত কার্যক্রম বিপণন ক্রমবিকাশের কোন যুগের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি সম্পাদিত কার্যক্রম বিবরণ ক্রমবিকাশের বিক্রয় যুগের অন্তর্ভুক্ত। যে যুগে উৎপাদনকারীরা তাদের উৎপাদিত পণ্যের বিক্রয়ের বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করে সে যুগে বিক্রয় যুগ বলে। ১৯৩০ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত সময়কালকে বিক্রয় যুগ বলা হয়। এ যুগে উৎপাদন দক্ষতা ও উৎপাদকের সংখ্যা বৃদ্ধি পায় এবং ভক্তদের পছন্দের মত পণ্য ক্রয়ের সুযোগ সৃষ্টি হয়। বিক্রয় প্রসারে বিভিন্ন কৌশল যেমন: বিজ্ঞাপন ও ব্যক্তিক বিক্রয় ইত্যাদি উন্নয়ন ঘটে যে যুগে। উদ্দীপকে নিলয় হাউসিং লি " ঢাকার অদূরে শীতলক্ষা নদীর তীরে একটি আবাসিক প্রকল্প গড়ে তুলেছে। কোম্পানি গ্রাহকদের আকর্ষণ করতে দক্ষ বিক্রয় কর্মী নিয়োগ দেন। এছাড়া পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করে। উক্ত বিজ্ঞাপন কার্যক্রম বিকাশের বিক্রয় যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠান সম্পাদিত কার্যক্রম বিপণন ক্রমবিকাশের বিক্রয় যুগের অন্তর্ভূক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির সম্পাদিত কার্যক্রম বিপণন ক্রমবিকাশে…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর