"বুকস ট্রেড" কোন বাজারে পণ্য বিক্রয় করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে "বুকস ট্রেড" ভোক্তা বাজারে পণ্য বিক্রয় করছে। যে বাজারে ক্রেতাগণ চূড়ান্ত ভোগের জন্য পন্য দ্রব্য ক্রয় করে তাদেরকে নিয়ে গঠিত বাজারকে ভোক্তা বাজার বলে। বিশ্বের প্রতিটি মানুষ তার নিজের ও পরিবারের সদস্যদের ভোগের জন্য পন্য ক্রয় করে। এটা দেখা যায়, বিশ্বের আনাচে-কানাচে ভক্তরা অবস্থান করে এবং তারা ভোগের জন্য প্রতিনিয়ত কোন না কোন পণ্য অবশ্যই ক্রয় করে। এরূপ বাজারের সদস্য সংখ্যা বেশি থাকায় সর্বত্র প্রতিযোগিতা লক্ষণীয়। কেননা ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের বিকল্প পণ্যের উপস্থিতি, মান, মূল্য, ব্র্যান্ড ও প্যাকেজিং প্রতিযোগিতার সৃষ্টি করে। "বুকস ট্রেড" একটি জনপ্রিয় অনলাইন ভিত্তিক বইয়ের বাজার। প্রতিষ্ঠানটি দেশ-বিদেশের সকল ধরনের বই বিক্রি করেন। ক্রেতারা মোবাইল অ্যাপের মাধ্যমে বই অর্ডার করলে দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি পায়। প্রতিষ্ঠান বাজার মূল্য থেকে কম দামে বই বিক্রি করে থাকে। উক্ত বইয়ের বাজারটি ভোক্তা বাজার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি ভোক্তা বাজারে পণ্য বিক্রয় করছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"বুকস ট্রেড" কোন বাজারে পণ্য বিক্রয় করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর