উদ্দীপকে জনাব ফাহিম গুদামজাতকরণ ব্যবস্থা গ্রহণ করলে লাভবান হতেন। উৎপাদনের পর থেকে শুরু করে বিক্রয় বা ভোগের পূর্ব পর্যন্ত পণ্যকে সংরক্ষণ করাকে গুদামজাতকরণ বলে। অন্যের উদ্বোধন সময় এবং বিক্রয় মধ্যবর্তী সময়ে বিভিন্ন ধরনের ঝুঁকি ও প্রতিবন্ধকতা, পণ্যের মানের অবনতি ও মূল্য উঠানামা ইত্যাদি বিদ্যমান। এরুপ পরিস্থিতিতে পন্যকে সুপরিকল্পিতভাবে সংরক্ষণ করা গেলে এর সাথে জড়িত প্রায় সব ধরনের ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা সম্ভব। উদ্দীপকে জোড়া ফাহিম শ্রীমঙ্গলে কমলা বাগান লিজ নেন। স্থানীয় ফরিয়ারা তাকে সাহায্য করে। উন্নত সংরক্ষণ সুবিধা না থাকায় তিনি ছোট বড় মিলে ঘরদামে বিভিন্ন ব্যবসায়ীর নিকট কমলা বিক্রয় করেন এবং তিনি ক্ষতিগ্রস্ত হন। এই চিত্রের জন্য ফাহিমের সংরক্ষণ ব্যবস্থা না থাকার বিষয়টি গুদামজাতকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব ফাহিম গুদামজাতকরণ ব্যবস্থা গ্রহণ করলে তিনি লাভবান হতেন।