তুমি কি মনে কর মি. জাবেদের ঘড়ির উৎপাদন বন্ধের সিদ্ধান্তটির সঠিক? তোমার মতামতের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: আমার মতে জাবেদের ঘড়ির উৎপাদন বন্ধের সিদ্ধান্তটি সঠিক। কারণ তিনি পণ্যের জীবন চক্রের পতন স্তরের দিকে অগ্রসর হচ্ছেন। পন্যের জীবন চক্রের যে স্তরে পণ্যের বিষয় ও মুনাফা উভয়ই দ্রুত গতিতে হ্রাস পায় তাকে পতন স্তর বলে। এই স্তরে পণ্য বাজারে অব্যাহত রাখা বা বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করতে হয়।উদ্দীপকে জাবেদ একজন ঘড়ি প্রস্তুতকারক। অনেক চড়াই উৎরাই পেরিয়ে তারা ঘড়ি বিক্রয় এর পূর্ণতা স্তরে পৌঁছেছেন। এতে জাবেদ সর্বোচ্চ মুনাফা অর্জন করলেও ইদানিং বেশ কয়েকটি প্রতিষ্ঠান নতুন ঘড়ি নিয়ে বাজারে প্রবেশ করায় তিনি তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন।এই অবস্থায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পর ও ঘড়ি বিক্রি আশানূরূপ না হওয়ায় তিনি ঘড়িটি উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেন। পতন স্তরে বিক্রয় পরিমাণ কমতে থাকে। অর্থাৎ পতন পর্যায়ে শুরু হয়ে যায়। অবিকৃত থাকে এবং মূল্য কমানোর প্রবণতা শুরু হয়। উক্ত স্তরে বিপননকারীর উচিত অন্যান্য খরচক্রমে পণ্যের মূল্য কম ধার্য করা। দুর্বল পণ্য চিহ্নিত করে তা পরিত্যেগ বা অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ। একইভাবে উদ্দীপকে জাবেদেরর বিক্রিত ঘড়ি অনেক চেষ্টা করার পরও যেহেতু বিক্রয় হচ্ছে না, তাই তার উচিত ঘড়ি উৎপাদন বন্ধ করে দেওয়া।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর মি. জাবেদের ঘড়ির উৎপাদন বন্ধের সিদ্ধান্তটির সঠিক? ত…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর