উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির আশাতীত সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রসার কৌশলের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির আশাতীত সাফল্যের পেছনে বিজ্ঞাপনের ভূমিকা অনেক।বিজ্ঞাপন হলো এমন একটি নৈব্যক্তিক উপায় যা পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতা ভাব ভোক্তা কে অবহিত করে,আকৃষ্ট করে, প্রতিষ্ঠান এবং পণ্য ও সেবা সামগ্রী ভাবমূর্তি তুলে ধরে এবং ক্রয় উদ্বুদ্ধ করে। এটি একটি অর্থ প্রদত্ত কার্যক্রম যা সাধারণ বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এর মাধ্যমে ক্রেতাদের মাঝে পণ্যটির চাহিদা সৃষ্টি হয়। উদ্দীপকে "মরিয়ম ফ্যাশন হাউজ" সময়োপযোগী পোশাক তৈরির জন্য হোক তাদের মাঝে পরিচিত। এ প্রতিষ্ঠানটি শীতের শুরুতে ভোক্তাদের জন্য পোশাক বিক্রয়ের ক্ষেত্রে একটি কিনলে একটি ফ্রি অফার প্রদান করে ভোক্তাদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এই অফার সম্পর্কে বক্তাদের অবহিত করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ব্যবহারের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার করে আশাতীত সাফল্য পেয়েছে।উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই এ পদ্ধতি ব্যবহার করে তাদের উৎপাদিত পোশাক বিক্রয় করতে সক্ষম হয়েছে। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির আশাতীত সাফল্যের পেছনে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির আশাতীত সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ …
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর