'রঙ্গন ইলেকট্রনিক্স' প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজের প্রতি গুরুত্ব দেয়? ব্যাখ্যা কর।
উত্তর: রঙ্গন ইলেকট্রনিক্স প্রাথমিক পর্যায়ে বিপণনের বিক্রয় কাজের উপর গুরুত্ব দেয়। ভোক্তার প্রয়োজন নির্ধারণ চাহিদা সৃষ্টি ক্রেতা অনুসন্ধান পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দেন এবং আলাপ-আলোচনার মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর কার্যক্রমকে বিক্রয় বলে। ক্রয়ের ন্যায় বিক্রয়ও বিপণন তথা ব্যবসার অন্যতম ও মুখ্য কাজ। বিক্রয়ের জন্য পণ্য উৎপাদন বা ক্রয় করা হয়। এর মাধ্যমে পণ্যের মালিকানা স্বত্ব বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়। বিক্রয়ের মাধ্যমে পণ্যের স্বত্ব হস্তান্তরের সাথে সাথে পণ্য পরিকল্পনার উন্নয়ন চাহিদা সৃষ্টি, ক্রেতা সৃষ্টি, বিক্রয়ের শর্তাবলী নির্ধারণ ইত্যাদি কার্যাবলী সম্পাদনের প্রয়োজন হয়। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই রঙ্গন ইলেকট্রনিক্স ভারত থেকে উন্নত মানের রাইস কুকার আমদানি করে। কোম্পানিটি সর্বদাই অর্থের বিনিময়ে ক্রেতাদের নিকট পণ্যের মালিকানা হস্তান্তর করে। যা সরাসরিভাবে বিক্রয় কাজের সাথে সম্পর্কযুক্ত।তাই বলা যায়, রঙ্গন ইলেকট্রনিক্স প্রাথমিক পর্যায়ে বিভিন্ন কাজের প্রতি গুরুত্ব দেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'রঙ্গন ইলেকট্রনিক্স' প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজের প্রতি গুরু…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর