জনাব পলাশের গৃহীত সিদ্ধান্ত কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে।— তুমি কী একমত? যুক্তিসহ তোমার মতামত দাও ।
উত্তর: জনাব পলাশের কর্মকাণ্ড কর্মসংস্থানের পাশাপাশি অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে। বিপণন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে বিনিময় তাদের নিকট হতে ভ্যালু অর্জনের লক্ষ্যে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই জনাব পলাশ একটি স্বনামধন্য ডেইরি ফার্মের প্রতিষ্ঠাতা পরিচালক। দুধ খাঁটি হওয়ায় এলাকায় ব্যাপক চাহিদা রয়েছে। তিনি ফার্মের প্রতিটি স্তরে সম্পাদিত কাজের মধ্যে সমন্বয় সাধন করেন। চাহিদা আরো বৃদ্ধি পাওয়ায় তিনি ৪০০ জন নতুন শ্রমিক নিয়োগ দিয়ে আরেকটি ডেইরি ফার্ম প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। বিপণন কাজের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম কর্ম সম্পাদন করে। আর এ সমস্ত কর্ম সম্পাদন করবার জন্য প্রয়োজন হয় প্রতিষ্ঠানের। এ সকল প্রতিষ্ঠানে বিভিন্ন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আর এভাবেই জনাব পলাশের গৃহীত সিদ্ধান্ত কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব পলাশের গৃহীত সিদ্ধান্ত কর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনীতিতে…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর