উদ্দীপকে জনাব রতনের দুশ্চিন্তা লাঘবে করণীয় সুপারিশ কর।
উত্তর: গুদামজাত করণের মাধ্যমে জনব রতনের দুশ্চিন্তা লাঘব হবে। পণ্যের সময়গত বা কালগত উপযোগ সৃষ্টির লক্ষ্যে পণ্য সামগ্রী নিরাপদ স্থানে সঠিক অবস্থায় সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাত করণ বলে। গুদামজাত করণ হলো পণ্য বন্টন প্রণালীর একটি কাজ গুদামজাতকরণ। উৎপাদন সময় ও ব্যবহারের সময়ের মধ্যে সংযোগ স্থাপন করে। নির্দিষ্ট ঋতুতে বা সময়ে যে সকল পণ্য উৎপাদিত হয় তা উৎপাদনের মৌসুমে পরিপূর্ণভাবে নিঃশেষ হয়ে যায় না। তাই মৌসুমের প্রয়োজন অতিরিক্ত উৎপাদিত বা সংগৃহীত পূর্ণাঙ্গ ভবিষ্যতে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের প্রয়োজন পড়ে। অর্থাৎ পণ্যের উৎপাদন সময় এবং ভোগ সময়ের মধ্যে সময়গত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। গুদামজাতকরণের মাধ্যমে এর প্রতিবন্ধকতা দূর করে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করা যায়। সাধারণত গুদামজাতকরণ পণ্যের অনিশ্চিত ঝুঁকি হ্রাসের সহায়তা করে ভবিষ্যৎ সবসময়ই অনিশ্চিত হয়ে থাকে ভবিষ্যতে পণ্যটি নষ্ট হয়ে যেতে পারে আর এই পণ্য নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে ঝুঁকি হ্রাস করে থাকে গুদামজাত করণ। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই জনব রতন চাঁপাইনবাবগঞ্জ হতে আম সংগ্রহ করে ঢাকায় বিক্রয় করে তিনি সংগৃহীত আমের গুণগত মান ধরে রাখার জন্য সংরক্ষণের ব্যবস্থা করেন চলতি মৌসুমে আমের প্রচুর ফলন হওয়ায় দাম কিছুটা কম থাকায় ক্রেতাদের দিক থেকে চাহিদা খুব বেশি কিন্তু আম রাখার পর্যাপ্ত সুবিধা না থাকাই তিনি খুব চিন্তিত হয়ে পড়েছেন আর তার এই চিন্তা লাঘবের জন্য প্রয়োজন হবে গুদামজাতকরণের।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রতনের দুশ্চিন্তা লাঘবে করণীয় সুপারিশ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর