“শিল্পবাজারের সদস্যরা নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত থাকে”- ব্যাখ্যা কর।
উত্তর: যে বাজারে ক্রেতারা নিজেদের ভোগ বা ব্যাবহারের উদ্দেশ্যে পণ্য না কিনে উৎপাদনের উদ্দেশ্যে ক্রয় করে তাদেরকে নিয়ে যে বাজার করে ওঠে তাকে শিল্প বাজার বলে। সাধারণত উৎপাদক, পুনঃব্যবহারকারী বা পুনঃবিক্রেতাদের নিয়ে শিল্প বাজার গঠিত। এরূপ বাজারের সদস্যরা পুনঃ উৎপাদন বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে। তাদের এই উদ্দেশ্যে অর্জনের জন্য শিল্প প্রতিষ্ঠান বা শিল্প উদ্যোক্তা রা নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত থাকে। যে অঞ্চল বা এলাকাতে শিল্প পণ্যের উৎপাদন বেশি হয় ওই সকল অঞ্চল বা এলাকাতেই এরূপ বাজার গড়ে ওঠে। তাই বলা হয়, শিল্প বাজারের সদস্যরা একটি নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত থাকে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“শিল্পবাজারের সদস্যরা নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত থাকে”- ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর