গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উত্তর: গুদামজাতকরণ এর মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। পণ্যের সময়গত বা কালগত উপযোগ সৃষ্টির লক্ষ্যে পণ্য সামগ্রী নিরাপদ স্থানে সঠিক অবস্থায় সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে। গুদামজাতকরণ হলো পণ্য বন্টন প্রণালীর একটি কাজ। গুদামজাতকরণ উৎপাদন সময় ও ব্যবহারের সময়ের মধ্যে সংযোগ স্থাপন করে। নির্দিষ্ট ঋতুতে বা সময়ে যে সকল পণ্য উৎপাদিত হয় তা উৎপাদনের মৌসুমে পরিপূর্ণভাবে নিঃশেষ হয়ে যায় না। তাই মৌসুমের প্রয়োজন অতিরিক্ত গৃহীত পণ্য সামগ্রী ভবিষ্যতে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের প্রয়োজন পড়ে। অর্থাৎ পণ্যের উৎপাদন সময় এবং ভোগ সময়ের মধ্যে সময়গত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। গুদামজাতকরণের মাধ্যমে এর প্রতিবন্ধকতা দূর করে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর