উদ্দীপকে উল্লিখিত জনাব রতনের ২য় পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনব রতনের দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য সময়গত উপযোগের সৃষ্টি হয়। সময়গত বা কালগত উপযোগ সৃষ্টির লক্ষ্যে পণ্য সামগ্রী নিরাপদ স্থানে সঠিক অবস্থায় সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাত করণ বলে। গুদামজাতকরণ হলো পণ্য বন্টন প্রণালীর একটি কাজ। গুদামজাতকরণ উৎপাদন সময় ও ব্যবহার সময়ের মধ্যে সংযোগ স্থাপন করে। নির্দিষ্ট ঋতুতে যে সকল পণ্য উৎপাদিত হয় তা উৎপাদনের মৌসুমে পরিপূর্ণভাবে নিঃশেষ হয়ে যায় না। প্রয়োজন অতিরিক্ত উৎপাদিত বা সংগৃহীত পণ্য সামগ্রী ভবিষ্যতে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের প্রয়োজন পড়ে। অর্থাৎ পণ্যের উৎপাদন সময় এবং ভোগ সময়ের মধ্যে সময়গত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। গুদামজাতকরণের মাধ্যমে এর প্রতিবন্ধকতা দূর করে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করা যায়। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই জনাব রতন চাঁপাইনবাবগঞ্জ হতে আম সংগ্রহ করে ঢাকায় বিক্রয় করেন আমের গুণগত মান ধরে রাখার জন্য সংরক্ষণের ব্যবস্থা করেন তার এই কাজটি হলো গুদামজাতকরণের সাথে সাদৃশ্যপূর্ণ অতএব বলা যায় জনব রতনের দ্বিতীয় পর্যায়ের কাজটি হলো গুদামজাতকরণ যা সময়গত উপযোগের সৃষ্টি করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব রতনের ২য় পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে কোন …
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর