উদ্দীপকের প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সফলতায় ব্যবহৃত বিপণন কার্যাবলি উল্লেখপূর্বক এর যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সফলতায় ব্যবহৃত বিপণন কার্যাবলী হলো বিজ্ঞাপন,যা ব্যবহার করা যৌক্তিক হয়েছে। অর্থ প্রদান করে গণমাধ্যম সমূহের মাধ্যমে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক পণ্য বা সেবা বা ধারণার নৈর্ব্যত্তিক উপস্থাপনই হলো বিজ্ঞাপন। এটি একটি অর্থ প্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। বিজ্ঞাপন নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক দৃশ্য আকারে কথামালা অথবা লিখিত আকারে প্রচারিত হয় একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা। বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করাই বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য। উদ্দীপকের লক্ষ্য করলে দেখতে পাই পদ্মা ফ্যাশন লিমিটেড হচ্ছে একটি স্যান্ডেল উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা সেন্ডেল উৎপাদন করে এবং বিপণন করে। উৎপাদন এবং বিপণনের কাজে তারা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম টি ব্যবহার করে এতে তাদের ব্যাপকভাবে বিক্রয় বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানটি সফলতা অর্জনে সক্ষম হয়। বিজ্ঞাপন মূলত পণ্য বা সেবার চাহিদা সৃষ্টির কার্যক্রম। বিজ্ঞাপন জনগণকে পণ্য সম্বন্ধে অবহিত করে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে এবং পরোক্ষভাবে প্রতিষ্ঠানের ভাবমূর্তি সৃষ্টি করে। তাই বলা যায় যে, কোন ধরনের যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় সহায়তা করে তাকে বিজ্ঞাপন বলে এবং বিজ্ঞাপন সাধারণত কোন পণ্যের বিক্রয় বৃদ্ধি করে এবং প্রতিষ্ঠানটিকে মুনাফা অর্জনের সহায়তা করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সফলতায় ব্যবহৃত বিপণন কার্যাবলি …
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর