উদ্দীপকে উল্লেখিত পদ্মা ফ্যাশন প্রাথমিক পর্যায়ে বিপণন ক্রমবিকাশের সামাজিক বিপণন যুগ অনুসরণ করেছে। বিপণনের বর্তমান যুগকে সামাজিক যোগাযোগ ও মোবাইল বিপণন যুগ বলা হয়। ইন্টারনেট প্রযুক্তি চালু হওয়ার ফলে ক্রেতাদের আচার ব্যবহারসহ রুচি, পছন্দ ব্যাপক পরিবর্তন আসে।ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য ও সেবার প্রসার মূলক কার্যক্রম চালানোর সময় কালই হলো সামাজিক যোগাযোগ বা মোবাইল বিপণন যুগ । ২০০০ সালের পর হতেই মূলত এ যুগের সূচনা হয়। তবে আমাদের দেশে ২০১০ সালের পর হতে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতাদের মাঝে প্রচার করতে থাকে। ফেসবুক টুইটার ইউটিউব ইত্যাদি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ব্যবহার করে বর্তমানে অনলাইন মার্কেটিং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, পদ্মা ফ্যাশন একটি নামকরা ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উন্নত মানের চামড়া দিয়ে আকর্ষণীয় ডিজাইনের লেডিস স্যান্ডেল উৎপাদন ও বিপণন করে। সমাজের মানুষের জন্য স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন ও বিপণনের প্রতি প্রতিষ্ঠানটি বেশি গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি তাদের পণ্যের বিভিন্ন তথ্য পত্র-পত্রিকা টেলিভিশন ও ফেসবুক এর মাধ্যমে ক্রেতাদের সরবরাহ করে। এরকম কাজ সামাজিক বিপণন যুগের সাথে সম্পর্কযুক্ত তাই বলা যায় পদ্মা ফ্যাশন প্রাথমিক পর্যায়ে সামাজিক বিপণন যুগ অনুসরণ করেছে।