জনাব রহিমের ফ্রিজ ক্রয়ের সিদ্ধান্ত পরিবর্তনের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: বিক্রয়োত্তর সেবা থাকায় রহিমের ফ্রিজ ক্রয়ের সিদ্ধান্ত পরিবর্তনের যৌক্তিকতা রয়েছে। পণ্য, সেবা বা ধারণার বিক্রয় এর পর ক্রেতাকে যে সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়োত্তর সেবা বলে। যেমন: পণ্য ব্যবহারের নিয়ম, পন্য বাসায় পৌঁছে দেওয়া, পণ্য স্থানান্তর, নষ্ট হয়ে গেলে পরিবর্তন বা মেরামত করে দেওয়া ইত্যাদি কার্যক্রম এ সেবার অন্তর্গত। উদ্দীপকে, জনাব রহিম তার স্ত্রীর সাথে পরামর্শ করে বাসার জন্য একটা বিদেশি ফ্রিজ ক্রয়ের সিদ্ধান্ত নেন। স্ত্রীকে সাথে মেয়ে খুলনার সিটি প্লাজার উদ্দেশ্যে রওনা হন। সেখানে নির্দিষ্ট ব্র্যান্ডের ফ্রিজের চেয়ে দেশি ফ্রিজের ওয়ারেন্টি, গ্যারান্টি, সংস্থাপন এবং হোম সার্ভিসের ব্যবস্থা থাকায় জনাব রহিম তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় বাণিজ্যের যুগে অনেক প্রতিষ্ঠান বিক্রয়ের প্রকৃতদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে, যা বিক্রয়োত্তর সেবা হিসেবে পরিচিত। এ ধরনের সেবা প্রদানের মাধ্যমে বিপণকারী গ্রাহকদের নিকট তার পণ্যের প্রতি আস্থা ও দুর্বলতা তৈরি করে। ফলে বিক্রয়ের পরিমাণ অনেক বেশি হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি এমন সেবা প্রদানের মাধ্যমে তাদের বিক্রয় বৃদ্ধি করে সফলতা অর্জনের সক্ষম হয়। তাই আমি মনে করি, বিক্রয়োত্তর সেবা থাকার কারণে রহিমের ফ্রিজ ক্রয়ের সিদ্ধান্তটি পরিবর্তনের যৌক্তিকতা রয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব রহিমের ফ্রিজ ক্রয়ের সিদ্ধান্ত পরিবর্তনের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর