উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানের অনুসৃত মূল্য নির্ধারণ পদ্ধতির যৌক্তিকতা বিশ্লেষণ কর?
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি এর প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি ব্যবহার করা সম্পূর্ণ যৌক্তিক। প্রতিযোগিতার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করাকে প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ বলে। এক্ষেত্রে মূল্যকে গ্রহণযোগ্য, আকর্ষণীয় ও কার্যকর করার চেষ্টা করা হয়। সাধারণত বাজারে টিকে থাকা কিংবা অধিক বিক্রি করে অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের প্রতিযোগিতার সাথে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করা হয়। উদ্দীপকে বর্তমানে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় রঙের উৎপাদন খরচ বৃদ্ধি পায়। কিন্তু প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও অন্যান্য প্রতিষ্ঠানের রংয়ের মূল্যের সামঞ্জস্য তা বজায় রেখে মূল্য নির্ধারণ করেন। প্রতিযোগিতায় ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি সাধারণত বাজারে টিকে থাকা বা অধিক বিক্রয় করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিযোগিতার সাথে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের খরচ বা চাহিদা বিবেচনা না করে প্রতিযোগীর মূল্যকে ভিত্তি করে ব্যবহার করা হয়।ফলে প্রতিষ্ঠান প্রতিযোগীর সাথে তাল মিলিয়ে বাজারে টিকে থাকতে পারে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি ব্যবহার করা সম্পূর্ণ যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানের অনুসৃত মূল্য নির্ধারণ পদ্ধতির যৌক্তি…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর