লক্ষ্য অর্জনে গৃহীত পদক্ষেপটি কতটুকু যৌক্তিক? বিপণনের ক্রমবিবর্তনের পর্যায়ে উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: লক্ষ্য অর্জনে গৃহীত পদক্ষেপটি যৌক্তিক। তাদের গৃহীত পদক্ষেপটি হচ্ছে বিবরণ ক্রমবিকাশের মোবাইল মার্কেটিং যুগ অনুসরণ। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য ও সেবা-প্রসার মূলক কার্যক্রম চালানোর সময়কাল হলো মোবাইল মার্কেটিং যুগ। উদ্দীপকে ২০০০ সালে প্রতিষ্ঠিত "এস কে ফ্যাশন" ক্রেদের প্রয়োজন, অভাব ও চাহিদার কথা বিবেচনা করে তাদের রুচি ও পছন্দের পোশাক তৈরি করে বিক্রয় করেন। প্রতিযোগিতার বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত বিক্রয় কমে যাচ্ছেন। সমস্যার সমাধানে তিনি ইন্টারনেটের ফেসবুক, টুইটার ও ইউটিউব ব্যবহার করে সকল ক্রেতাদের সহিত যোগাযোগ রক্ষা করছেন। এতে অল্প সময়ের মধ্যে ক্রেতাদের সহিত সুসম্পর্ক সৃষ্টি হয় এবং প্রত্যাশিত লক্ষ্য অর্জনের সক্ষম হয়। তাদের বিপণনের প্রচারমূলক কাজ সম্পাদনের জন্য অনলাইন ভিত্তিক বিভিন্ন যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। এক্ষেত্রে তাদের কাজটি বিপণনের আধুনিক বা বর্তমান যুগকে নির্দেশ করে। উক্ত যুগটি হলো মোবাইল মার্কেটিং যুগ। ২০১০ সালের পর থেকে বিপনণকারী প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের পণ্য ও সেবা সম্পর্কে ক্রেদের মাঝে প্রচার করতে থাকে। অনলাইন মার্কেটিং, ফেসবুক টুইটার, ইউটিউব ইত্যাদি মাধ্যমগুলো ব্যবহার করে বর্তমানে অনলাইন মার্কেটিং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের বিপণন কার্যক্রমের প্রসার কাজের জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকেন। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিপণন প্রমবিকাশের মোবাইল মার্কেটিং যুগ অনুসরণ করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
লক্ষ্য অর্জনে গৃহীত পদক্ষেপটি কতটুকু যৌক্তিক? বিপণনের ক্রমবিবর্তনের…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর