সিজারের উপহার প্রাপ্ত মোটর বাইকটি কোন ধরনের ভোগ্য পণ্য? ব্যাখ্যা কর।
উত্তর: সিজারের উপহারপ্রাপ্ত মোটর বাইকটি বিশিষ্ট ভোগ্য পণ্যের অন্তর্গত বিশিষ্ট পণ্য। যেসব পণ্য দেখতে চমৎকার, উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি ও পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন এবং সমাজের বিশেষ ক্রেতাদের প্রবলভাবে আকৃষ্ট করে, সেসব পণ্যকে বিশিষ্ট পণ্য বলে। উদ্দীপকে সিজারের ২০ তম জন্মদিন উপলক্ষে তার নানা তাকে একটি মোটর বাইক উপহার দেন। উন্নত প্রযুক্তিতে ৫০০ সিসির মোটরবাইকটি দেখতে সুন্দর, ABS ব্রেক ও ওয়েব লকিং সিস্টেম সংযুক্ত। এখানে দেখা যাচ্ছে, তার উপহারকৃত পণ্যটি একটি উচ্চমান বহন করে এবং বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। এসব পৃথক বৈশিষ্ট্যের মাধ্যমে বোঝা যায় তার উপহারের পণ্যটি হচ্ছে বিশিষ্ট পণ্য।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
সিজারের উপহার প্রাপ্ত মোটর বাইকটি কোন ধরনের ভোগ্য পণ্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর