"বিপণন অর্থনৈতিক উন্নয়নে সর্বাধিক কার্যকরী ইঞ্জিন"- ব্যাখ্যা কর।
উত্তর: বিপণন অর্থনৈতিক উন্নয়নে সর্বাধিক কার্যকারী ইঞ্জিন-উক্তিটি যথার্থ। সর্বোচ্চ ভ্যালু কৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করাকে বিপণন বলে। বিপণন একটি অর্থনৈতিক প্রক্রিয়া যা বিভিন্ন আর্থিক কর্মকান্ডের মাধ্যমে সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটায়।উদ্দীপকে জনাব রাজন চাঁপাইনবাবগঞ্জে ১০ একর জমিতে উন্নত জাতের আম বাগান করেন। তার উৎপাদিত আম দেশে ও বিদেশে বাজারে বিক্রয় করেন। তিনি আম পাকানোর জন্য কোন কেমিক্যাল ব্যবহার করেন না। এছাড়া ক্ষতিকারক পলিথিন ব্যাগের পরিবর্তে কাগজের প্যাকেটে আম সরবরাহ করেন। ব্যবসা থেকে অর্জিত লাভের টাকা দিয়ে তিনি অটোমেটিক কৃষি যন্ত্র ও আম পরিবহনের জন্য ট্রাক ক্রয় করেন। বর্তমানে তার অধীনে ২০০ জন শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছে। বিপননের বিভিন্ন কাজ সম্পাদনের মাধ্যমে তিনি তারা কাঙ্খিত মুনাফা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হচ্ছেন। একের পর এক উৎপাদন প্রচেষ্টার মধ্য দিয়েই মানুষ আজকে এই অবস্থায় পৌঁছেছে। তাই উৎপাদক বাদ দিয়ে বর্তমান এই সমাজ,সভ্যতা ও উন্নয়ন চিন্তাই করা যায় না। এছাড়া উৎপাদিত পণ্য ভোক্তার নিকট পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করতে হয়। আবার বিপণনের ফলে বৃহদায়তন উৎপাদন সম্ভব হয় এবং উৎপাদক তার পণ্য উৎপাদনে অগ্রসর হয়। এসব কর্মকান্ডের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপনণ কর্মসংস্থান সৃষ্টি করে। একইভাবে উদ্দীপকের জনাব রাজন বিপণনের বিভিন্ন কৌশল ব্যবহার করে তার ব্যবসায়ের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তাই বলা যায়, বিপণন অর্থনৈতিক উন্নয়নের সর্বাধিক কার্যকরী ইঞ্জিন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"বিপণন অর্থনৈতিক উন্নয়নে সর্বাধিক কার্যকরী ইঞ্জিন"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর