"পদ্মা শাড়ি ঘর" প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজটি সম্পাদন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: "পদ্মা শাড়ি ঘর" প্রাথমিক পর্যায়ে বিপণনের পরিবহন কাজটি সম্পাদন করেন। যে মাধ্যমে পণ্যকে একই স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয় তার মধ্যে স্থানগত উপযোগ সৃষ্টি করে তাকে পরিবহন বলে। উদ্দীপকে "পদ্মা শাড়ি ঘর" রাজশাহীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র সাহেব বাজারে অবস্থিত। প্রতিষ্ঠানটি ঢাকা ও চট্টগ্রাম থেকে বিভিন্ন ধরনের কাতান, বেনারসি, জামদানি ও সিল্ক শাড়ি শোরুমে নিয়ে আসেন। প্রতিষ্ঠানটি সারের গুণগত মান ও মূল্য অনুযায়ী পৃথক পৃথক শাড়িতে প্রদর্শন করেন। ফলে বিভিন্ন শ্রেণীর ক্রেতারা পছন্দ ও সামর্থ্য অনুযায়ী শাড়ী ক্রয় করতে পারেন। উক্ত কাজ সম্পাদনের জন্য তারা পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে। এ ধরনের কাজকে পরিবহন কাজ বলা হয়।তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে বিপণনের পরিবহন কাজটি সম্পাদন করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"পদ্মা শাড়ি ঘর" প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজটি সম্পাদন করেন? ব…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর