"পদ্মা শাড়ি ঘর" এর পরবর্তী পর্যায়ে সম্পাদিত বিবরণয় কাজ উল্লেখপূর্বক উদ্দীপকের শেষ উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: "ক্রেতা সন্তুষ্টির ব্যবসায় সাফল্যের মূল চাবিকাঠি"- উক্তিটি যথার্থ। প্রতিষ্ঠানটি ক্রোতা সন্তুষ্টি অর্জনের জন্য পর্যায়িতকরণের কাজ করে। পন্যকে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগের মান নির্ধারণ করা হলো প্রমিতকরণ আর পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করাকে বলা হয় পর্যায়িতকরণ। উদ্দীপকে প্রতিষ্ঠানটি মনে করেন "ক্রেতা সন্তুষ্টির ব্যবসায়ের সাফল্যের মূল চাবিকাঠি"।নির্দিষ্ট গুণাগুণ ও মানদণ্ডের ভিত্তিতে পণ্য পর্যায়িতকরণ করা হয়। এর ফলে উৎপাদক যেমন সহজে পণ্য বিক্রয় করতে পারে তেমনি ক্রেতা তার পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে। বাজার সম্প্রসারণের পর্যায়িতকরণের ভূমিকা অনস্বীকার্য। বাজারে একই মানের বা একই দামে পণ্য প্রচলন হয় না। ভোক্তাদের পার্থক্যের কারণে একই প্রতিষ্ঠানে বিভিন্ন মানের পণ্য বাজারে চালু হয়। এ বিষয়টি বিবেচনা করে পণ্যের বিভিন্ন মান অনুযায়ী শ্রেণীবিভাগ করা হলে বাজারে বিদ্যমান সকল ধরনের ভোক্তা পন্য সামগ্রী ক্রয় করতে সক্ষম হন। ফলে ক্রেতা সন্তুষ্টি অর্জন হয়। তাই বলা যায়, উদ্দীপকে পর্যায়িতকরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি ক্রেতা সন্তুষ্টি অর্জনের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"পদ্মা শাড়ি ঘর" এর পরবর্তী পর্যায়ে সম্পাদিত বিবরণয় কাজ উল্লেখপূর্…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর