"মিলু এন্টারপ্রাইজ" প্রাথমিক পর্যায়ে কোন ধরনের প্রসার কৌশল ব্যবহার করেন? ব্যাখ্যা কর।
উত্তর: "মিলু এন্টারপ্রাইজ" প্রাথমিক পর্যায়ে বিজ্ঞাপন প্রসার কৌশল ব্যবহার করেছে। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনকে বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপন পণ্য প্রমোশনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। উদ্দীপকে মিলু এন্টারপ্রাইজ "5GDTV" নামক টেলিভিশন বিপণন করছে।সূচনালগ্নে টেলিভিশন, সংবাদপত্র ও ম্যাগাজিনে পণ্য সম্পর্কে নিয়মিত বিভিন্ন তথ্য প্রদান করেন। বিক্রয় আশানুরূপ না হয় প্রতিষ্ঠানটি সুধী সমাবেশের আয়োজন করে। উক্ত সমাবেশ দেশের বিশিষ্ট গুণীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দকে আমন্ত্রণ করা হয়। অনুষ্ঠানটির পাঁচটি ইলেকট্রনিক মিডিয়া সরাসরি প্রচার করেন এবং পরদিন বিভিন্ন মিডিয়াতে গুরুত্ব সহকারে বিস্তারিত তথ্যসহ নিউজ প্রকাশ করে। অর্থাৎ তাদের ব্যবহৃত কৌশলটি হচ্ছে বিপণন প্রমোশনের অন্যতম হাতিয়ার বিজ্ঞাপন। তাই বলা যায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে বিজ্ঞাপন প্রসার কৌশল ব্যবহার করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"মিলু এন্টারপ্রাইজ" প্রাথমিক পর্যায়ে কোন ধরনের প্রসার কৌশল ব্যবহার…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর