মোটর বাইক কোম্পানির অনুসৃত মূল্য নির্ধারণ পদ্ধতিটি কতটুকু যৌক্তিক? মূল্যায়ন কর।
উত্তর: মোটর বাইক কোম্পানির অনুসৃত মূল্য নির্ধারণ পদ্ধতিটি হল ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। বিশিষ্ট পণ্যের ক্ষেত্রে উক্ত পদ্ধতির সম্পূর্ণ যৌক্তিক। বিক্রেতার খরচকে বিবেচনা না করে পণ্যের ভ্যালু সম্পর্কে ক্রেতার উপলব্ধি বিবেচনা করে মূল্য নির্ধারণ করা হলে তাকে ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ বলে। উদ্দীপকে সিজারের ২০ তম জন্মদিন উপলক্ষে তার নানা তাকে একটি মোটর বাইক উপহার দেন। উন্নত প্রযুক্তিতে ৫০০ সিসির মোটরবাইকটি দেখতে সুন্দর, ABS ব্রেক ও ওয়েব লকিং সিস্টেম সংযুক্ত। ভোক্তাদের উপলব্ধি বিবেচনা করে কোম্পানি মোটর বাইকের মূল্য নির্ধারণ করেছেন ৫,৫০,০০০ টাকা। কোম্পানিটি তার খরচকে বিবেচনা না করে পণ্যের ভ্যালু সম্পর্কে ক্রেতার উপলব্ধি কিরূপ হবে তা বিবেচনা করে মূল্য নির্ধারণ করে। উক্ত পদ্ধতিটি ভ্যালোভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি হিসেবে বিবেচিত। ভেলোভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতিতে ক্রেতার মনে পণ্য সম্পর্কে উত্তম ধারণা সৃষ্টির জন্য বিপণনের ব্যয়বহহির্ভূত অন্যান্য উপাদান যেমন পণ্যের মান, আকার আকৃতি, ডিজাইন ও অন্যান্য বার্ষিক বৈশিষ্ট্যের ওপর গুরুত্ব রোপ করা হয়। অন্যদিকে পণ্যটি যদি ক্রেতার দৃষ্টিতে উচ্চমান সম্পন্ন বলে বিবেচিত হয় তাহলে উক্ত পূর্ণ বেশি দাম দিতে প্রস্তুত থাকে। তাই এ পদ্ধতিতে মূল্য নির্ধারণের মূল ভিত্তি হচ্ছে ক্রেতার উপলব্ধি। ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণের মাধ্যমে মোটর বাইক কোম্পানি গ্রাহকদের সন্তুষ্টির বিধানের পাশাপাশি প্রচুর মুনাফা অর্জনের সক্ষম হবে বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মোটর বাইক কোম্পানির অনুসৃত মূল্য নির্ধারণ পদ্ধতিটি কতটুকু যৌক্তিক? …
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর