মিলু এন্টারপ্রাইজ এর পরবর্তী পদক্ষেপ বিক্রয় বৃদ্ধিতে সহায়ক। তাদের গৃহীত পদক্ষেপ হচ্ছে প্রসার হাতিয়ার প্রচারের ব্যবস্থা করা। উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদান ব্যাধি রেখে পণ্য বা সেবার অনুকূল ধারণা উপস্থাপনকে প্রচার বলে। পণ্যের প্রমোশনের জন্য এটি একটি পরিচিত ও গুরুত্বপূর্ণ কৌশল। প্রচার পণ্য, সেবা ও ধারণার চাহিদা সৃষ্টি ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে মিলু এন্টারপ্রাইজ "5GDTV" নামক টেলিভিশন বিপণন করছে।সূচনালগ্নে টেলিভিশন, সংবাদপত্র ও ম্যাগাজিনে পণ্য সম্পর্কে নিয়মিত বিভিন্ন তথ্য প্রদান করেন। বিক্রয় আশানুরূপ না হয় প্রতিষ্ঠানটি সুধী সমাবেশের আয়োজন করে। উক্ত সমাবেশ দেশের বিশিষ্ট গুণীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দকে আমন্ত্রণ করা হয়। অনুষ্ঠানটির পাঁচটি ইলেকট্রনিক মিডিয়া সরাসরি প্রচার করেন এবং পরদিন বিভিন্ন মিডিয়াতে গুরুত্ব সহকারে বিস্তারিত তথ্যসহ নিউজ প্রকাশ করে। তাদের কার্যক্রম বিভিন্ন পত্রিকার কলমে স্থান পায় এবং যা একটি উদ্যোক্তা কর্তৃক প্রদর্শিত হয়, উক্ত প্রসার কার্যক্রমের জন্য প্রতিষ্ঠানটি কোন ধরনের অর্থ প্রদান করে না এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা যায়, প্রচার কার্যক্রম গ্রহণ করেছে।