উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটির সফলতার কারণ বিজ্ঞাপনের মাধ্যম পরিবর্তন করে টেলিভিশন,ইন্টারনেট ও ওয়েবসাইট ব্যবহার করা। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবার নৈর্বক্তিক উপস্থাপনকে বিজ্ঞাপন বলে। অপরদিকে যে মাধ্যমে উক্ত উপস্থাপন করা হয় তাকে বিজ্ঞাপনের মাধ্যম বলে। মি.টিটো "নিয়ামত শাহ লুঙ্গি" কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। ক্রেতাদের লুঙ্গি সম্পর্কে জানাতে, রাস্তার ব্যস্ততম মোরে ব্যানার, পোস্টার ও রঙ্গিন বিলবোর্ড স্থাপন করেন। তাতে লেখা আছে, "দেশীয় পণ্য কিনে হন ধন্য ":নিয়ামত শাহ লুঙ্গি। এ প্রচারের মাধ্যমে কোম্পানিতে অর্থ ব্যয় হলেও আশানুরূপ বিক্রয় বৃদ্ধি পায়। ফলে মি.টিটো টেলিভিশন ও ফেসবুক পেজে পণ্যের চিত্র, বর্ণনা ও মূল্যসহ বিস্তারিত ধারণা তুলে ধরে বিজ্ঞাপন দেন। এমনকি অনলাইনে অর্ডার গ্রহণ এবং বাসায় পণ্য সরবরাহের ব্যবস্থা করেন। সনি কোম্পানি অল্প সময়ের মধ্যে তাদের লক্ষ্যমাত্রা অর্জনের সক্ষম হয়। এখানে দেখা যাচ্ছে তারা বিজ্ঞাপনের মাধ্যম পরিবর্তন করে টেলিভিশন, ইন্টারনেট ও ওয়েবসাইট ব্যবহার করে সফলতা পায়। বিপণন প্রমোশন কর্মকান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপর্যুক্ত প্রমোশন ব্যবহার করা। এক্ষেত্রে তাদের পণ্য যেহেতু একটি বিশাল জনগোষ্ঠীর ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয় তাই বিপণের মাধ্যমটি একটি যুক্তিসঙ্গত মাধ্যম। উক্ত মাধ্যমে অর্থের বিনিময় ক্রেতাদেরকে পণ্য সংক্রান্ত এবং যাবতীয় বিষয় উপস্থাপন করা হয়। এছাড়া তিনি যে প্রথম ব্যবহার করেছেন তা সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশন তা একটি বিশাল জনগোষ্ঠী প্রতিনিয়ত ব্যবহার করে থাকে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির ব্যবহৃত উপাদান গুলো বিক্রয় বৃদ্ধির জন্য উপযুক্ত মাধ্যম অর্থাৎ তাদের গৃহীত পদক্ষেপটি যৌক্তিক।