উদ্দীপকে বিপণনের কোন মৌলিক ধারণার উল্লেখ রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিপণনের মৌলিক ধারণার অভাব বোধ উল্লেখ রয়েছে। প্রয়োজন যখন ভোক্তার সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয় তখন তাকে অভাব বলে। প্রকৃতপক্ষে অভাব হচ্ছে প্রয়োজনের বস্তুগত রূপ। সমাজে বসবাসরত বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের নিজস্ব সংস্কৃতি, ব্যক্তিত্ব ও প্রয়োজন অনুসারে অভাববোধ সৃষ্টি হয়। যেমন: বাঙালির ক্ষুধা লাগলে ভাত, মাছ ও মাংস ইত্যাদি খায়, অন্যদিকে আমেরিকানরা ফেন্স ফ্রাই, বার্গার ও কোক খায় উদ্দীপকে মিসেস লুনা ঢাকার গুলশানে একটি অভিজাত ফ্যাশন হাউজ পরিচালনা করেন। তার ফ্যাশন হাউজের দেশীয় মহিলা ক্রেতাদের পছন্দসই শাড়ি ও সালোয়ার কামিজ এবং বিদেশী মহিলা ক্রেতাদের জন্য জিন্সের প্যান্ট, শার্ট, টি-শার্ট প্রভৃতি বিক্রয় করা হয়। প্রতিযোগিতা মোকাবেলায় তিনি ক্রেতা ও অন্যান্য পক্ষের সাথে এসএমএস, Facebook, YouTube এর মাধ্যমে সংযোগ স্থাপন করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন।উক্ত পোশাকগুলো ব্যক্তির সংস্কৃতি দ্বারা প্রভাবিত, যা বিপণনের মৌলিক ধারণার অভাব বোধের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বিপণনের মৌলিক ধারণার অভাববোধের উল্লেখ রয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিপণনের কোন মৌলিক ধারণার উল্লেখ রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর