মি. রমেশ ঘোষ বিপণনের কোন কাজটি সম্পন্ন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: মি. রমেশ ঘোষ বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পন্ন করে বিক্রয় করেন। পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এটি বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা এর মাধ্যমে মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবের রূপ লাভ করে। প্রমিতকরন ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়। এটি এক ধরনের শারীরিক কাজ। উদ্দীপকে দেখা যায়, নোয়াখালীর চরাঞ্চলে প্রচুর পরিমাণে তরমুজ চাষ হয়। ঢাকার ব্যবসায়ী মি. রমেশ ঘোষ নোয়াখালীর চরাঞ্চল থেকে তরমুজ সংগ্রহ করে ছোট, মাঝারি ও বড় এই তিনটি শ্রেণীতে বিভক্ত করে ভোক্তাদের কাছে বিক্রয় করেন। রমেশ ঘোষ এর এমন কার্যক্রম বিপণনের পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. রমেশ ঘোষ বিপণনের পর্যায়েতকরণ কাজটি সম্পন্ন করে পণ্য বিক্রয় করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি. রমেশ ঘোষ বিপণনের কোন কাজটি সম্পন্ন করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর