মর্ডান হারবাল কোম্পানি বাজার বিভক্তি করনের যে চলকটি ব্যবহার করে পণ্য বিপণন করেছে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: মর্ডান হারবাল কোম্পানি বাজার বিভক্তি করনের ভৌগোলিক বিভক্তি করন চলক টি ব্যবহার করেন। পণ্য বিপণনে উক্ত চলকের গুরুত্ব অনেক। বিভিন্ন ধরনের ভৌগোলিক একক যেমন: বিশ্ব বা দেশীয় অঞ্চল, শহর বা নগরীর আয়তন, ঘনত্ব, আবহাওয়া, জলবায়ু ইত্যাদির ভিত্তিতে বাজার ভাগ করাকে ভৌগোলিক বিভক্তি করন বলে। এই বিভক্তি করনের মাধ্যমে ভোক্তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। উদ্দীপকে কোম্পানি ভোক্তাদের রুচি, পছন্দ, চাহিদা ও ক্রয় ক্ষমতা এই প্রভৃতি বিবেচনা করে বাজারকে বিভিন্ন দেশ, অঞ্চল, শহর বা নগরীতে ভাগ করে পণ্য সামগ্রী বিপণন করেন। এতে তাদের গ্রাহক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভৌগোলিক বিভক্তি করনের কারণ হচ্ছে বিশ্বের প্রতিটি অঞ্চল বা শহরের ভক্তাদের রুচি, চাহিদা, ক্রয় ক্ষমতা এক নয়। ফলে তাদের পণ্য ক্রয়ের ধারণা ভিন্ন হয়ে থাকে। তাই বাজারকে এরূপ বিভক্তি করনের মাধ্যমে ভাগ করলে প্রত্যেকে নিজেদের রুচি, চাহিদা ও ক্রয় ক্ষমতা অনুযায়ী পণ্য ক্রয় করতে পারবেন। ফলে প্রতিষ্ঠানের বিক্রয় দিন দিন বৃদ্ধি পাবে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি ভোক্তা বাজার বিভক্তিকরণ করেছে, যা তাদের প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মর্ডান হারবাল কোম্পানি বাজার বিভক্তি করনের যে চলকটি ব্যবহার করে পণ্…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর