টাঙ্গাইলের তাঁত ব্যবসায়ীরা আচরণভিত্তিক বিভক্তি করন চলক উপলক্ষ ভিত্তিটি অনুসরণ করেছেন ভোক্তাদের জ্ঞান, মনোভাব, পন্যের ব্যবহার, পণ্যের প্রতি সারা ইত্যাদি বিবেচনা করে যখন বাজারকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয় তাকে আচরণভিত্তিক বিভক্তি কারণ বলে। বিভক্তি করনের ভিত্তিগুলো হচ্ছে: উপলক্ষ, প্রত্যাশিত সুবিধা, ব্যবহারকারীর মর্যাদা, ব্যবহারের হার, আনুগত্য মর্যাদা,প্রস্তুতি পর্যায়, অন্যের প্রতি মনোভাব ইত্যাদি। উদ্দীপকে, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বছরের অন্যান্য মাসের তুলনায় এ সময় কিছু পণ্য বিক্রি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের তাঁত ব্যবসায়ীরা নিত্যনতুন ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি থ্রি পিস প্রভৃতি তৈরি করে বাজারজাত করেন। উক্ত পোশাক তৈরির কার্যক্রম গুলো আচরণভিত্তিক বিভক্তি করনের উপলক্ষর সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, টাঙ্গাইলের ব্যবসায়ীরা আচরণভিত্তিক বিভক্তি করনের চলক "উপলক্ষ" ভিত্তিটি অনুসরণ করেছেন।