বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিউটিফুড প্রোডাক্ট এর মত প্রতিষ্ঠান ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিউটি ফুড প্রোডাক্টসের মতো প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। বিপণন এমন একটি শক্তিশালী সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য পণ্য ও ভ্যালু সৃষ্টি করে এবং এর বিনিময়ে দৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তোলে।বিপণন সমাজের সার্বিক কল্যাণ ও সব শ্রেণীর মানুষের জন্য প্রয়োজন ও অভাব পূরণের চেষ্টা করে।উদ্দীপকে বলা হচ্ছে, বিউটি ফুড প্রোডাক্টস একটি ভোগ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি সমাজের জন্য নিরাপদ এবং ক্ষতিকর নয় এমন সম্পন্ন উৎপাদন করে বাজারজাত করেন। মান উন্নত হওয়ায় বিউটি ফুড প্রোডাক্ট এর পণ্য সকলের কাছে সমাদৃত। বর্তমানে প্রতিষ্ঠানটিতে অনেক লোকের কর্মসংস্থান ছাড়াও মানুষের জীবনমান উন্নয়নের ভূমিকা রাখছে। উৎপাদনকার নিকট হতে অত্যন্ত দক্ষতার সাথে ও সুষ্ঠুভাবে পণ্য সামগ্রিক ক্রেতা বা ভোক্তারের নিকট পৌঁছাতে এসব বিপণন বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে থাকেন। এসব কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিভিন্ন পক্ষ বা প্রতিষ্ঠানের সৃষ্টি হয়। যেমন: মধ্যস্থ ব্যবসায়ী, ব্যাংক ও বীমা, পরিবহন ইত্যাদি। এসব পক্ষ বা প্রতিষ্ঠানের বিভিন্ন লোকের কর্মসংস্থান হয়। এভাবে নতুন নতুন পেশার সৃষ্টির মাধ্যমে বিবরণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মানুষের জীবনযাত্রার মান উন্নত করে। তাই বলা যায়, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে উক্ত প্রতিষ্ঠানের মত প্রতিষ্ঠান খুবই দরকার।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিউটিফুড প্রোডাক্ট এর মত প্রতিষ্ঠান…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর