উদ্দীপকে বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিপণনের সামাজিক প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। যে প্রক্রিয়ার সমাজে বসবাসকারী জনগোষ্ঠীর প্রয়োজন, অভাব ও চাহিদা পূরণের লক্ষ্যের সমাজ, সংস্কৃতি এবং ক্রেতা বা ভোক্তা কে কেন্দ্র করে গড়ে ওঠে তাকে সামাজিক প্রক্রিয়া বলে। সমাজের জন্য ক্ষতিকর এবং অ নিরাপদ এসব পণ্য ও সেবা বিপণনের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ একজন বিপণন কারীর সকল কাজ সমাজে বসবাসরত মানুষের মঙ্গলের জন্যই পরিচালিত হয়। উদ্দীপকে দেখা যায়, বিউটি ফুড প্রোডাক্টস একটি ভোগ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি সমাজের জন্য নিরাপদ এবং ক্ষতিকর নয় এমন সম্পন্ন উৎপাদন করে বাজারজাত করেন। মান উন্নত হওয়ায় বিউটি ফুড প্রোডাক্ট এর পণ্য সকলের কাছে সমাদৃত। অর্থাৎ প্রতিষ্ঠানটির সমস্ত কার্যক্রমই সমাজের জন্য, যা বিপণনের সামাজিক প্রক্রিয়ার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বিপণনের সামাজিক প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর