উদ্দীপকে জনাব তনিম বিপণনের যে কাজটি করে আইসক্রিম বাজারজাত করেন তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জনাব তনিম বিপণনের যে মোড়কীকরণ কাজ করে বাজারজাত করেন তার সম্পূর্ণ যৌক্তিক। পণ্যকের ক্ষতির হাত থেকে রক্ষা করা ও আকর্ষণীয় ভাবে গ্রাহকদের নিকট উপস্থাপন করার জন্য পন্যকে মোড়ক দিয়ে সাজানোকে মোড়কীকরণ বলে। গুণগতমান সংরক্ষণ, পরিবহন ও ক্ষয়ক্ষতির হাত থেকে পণ্যকে রক্ষা করার ক্ষেত্রে মোড়কীকরণ গুরুত্বপূর্ণ। এছাড়া আক্রেতাকে তথ্য প্রদান ও ক্রেতার কাছে পণ্যকে আকর্ষণীয় করে তোলার জন্য মোড়কীকরণ করা হয়। উদ্দীপকে জনাব তানিম দীর্ঘদিন বিদেশ ছিলেন। দেশে ফিরে নিজস্ব জমিতে তিনি স্ট্রবেরির চাষ শুরু করেন। তিনি উৎপাদিত স্ট্রবেরি দিয়ে বিভিন্ন স্বাদ ও গন্ধের আইসক্রিম তৈরি করেন। পরবর্তীতে তিনি সুন্দর ও নান্দনিক আবরণ দিয়ে সুরক্ষিত করে তা বাজারজাত করেন। এতে ক্রেতারা সহজেই তার পণ্য কিনতে আগ্রহী হয়। থলে তার বিক্রি ও মুনাফা উভয়ে বাড়তে থাকে। মোড়কিকরণ শুধু পণ্যের মান রক্ষা করে না, সেই সাথে পণ্যের প্রচার কার্যক্রম সম্পাদন করেন। এর মাধ্যমে ব্র্যান্ড শনাক্তকরণ, সহজ সংরক্ষণ, ক্রেতাদের মাঝে পণ্যটির আকর্ষণ বৃদ্ধি ও বিক্রয় সুবিধা অর্জন করা সম্ভব হয়। এতে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিযোগিতা করে সহজেই টিকে থাকা যায়।তাই বলা যায়, জনাব তনিম বিপণনের মোড়কীকরণ কাজটি করে আইসক্রিম বাজারজাত করেন যার সম্পূর্ণ যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব তনিম বিপণনের যে কাজটি করে আইসক্রিম বাজারজাত করেন তার …
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর