উদ্দীপকের তানিম কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে তনিম রূপগত উপযোগ সৃষ্টি করেছেন। দ্রব্যের আকার আকৃতি বা রূপ পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। উৎপাদনের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদের রুপ বা আকার আকৃতি ও অবস্থার পরিবর্তন করে নতুন কিছু তৈরি বা সৃষ্টি করা হয়। যেমন: কাঠ চেরাই করে আসবাবপত্র, খেজুরের রস থেকে গুড় তৈরি, আম থেকে জুস তৈরি ইত্যাদি। উদ্দীপকে জনাব তানিম দীর্ঘদিন বিদেশ ছিলেন। দেশে ফিরে নিজস্ব জমিতে তিনি স্ট্রবেরির চাষ শুরু করেন। তিনি উৎপাদিত স্ট্রবেরি দিয়ে বিভিন্ন স্বাদ ও গন্ধের আইসক্রিম তৈরি করেন। উক্ত আইসক্রিম তৈরির কাজটি রূপগত উপযোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব তানিম রূপগত উপযোগ সৃষ্টি করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের তানিম কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর