টাঙ্গাইলের তাঁত ব্যবসায়ীরা বিপণন মিশ্রনের যে উপাদানটির ব্যবহার করে সফল হয়েছেন তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: টাঙ্গাইলের তাঁত ব্যবসায়ীরা বিপণন মিশ্রণের "মূল্য" উপাদানটি ব্যবহার করে সফল হয়েছেন। কোন পণ্য বা সেবা অর্জনের জন্য ক্রেতা যে আর্থিক ত্যাগ স্বীকার করে তাকে মূল্য বলে। উৎপাদন, বিক্রেতা এবং ভোক্তার নিকট মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। তাই বিপণনে পণ্যের মূল্য একটি স্পর্শকাতর বিষয়। মূল্য নির্ধারণের বিষয়গুলো হলো: তালিকা মূল্য, বাট্টা,ছাড়, পরিশোধনের সময় ও বাকির শর্ত ইত্যাদি। উদ্দীপকে, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বছরের অন্যান্য মাসের তুলনায় এ সময় কিছু পণ্য বিক্রি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের তাঁত ব্যবসায়ীরা নিত্যনতুন ডিজাইনের শাড়ি, পাঞ্জাবি থ্রি পিস প্রভৃতি তৈরি করে বাজারজাত করেন। উৎসবকে কেন্দ্র করে টাঙ্গাইলের তাঁত ব্যবসায়ীরা ক্রেতা সাধারণকে বিভিন্ন ধরনের বাট্টার অফার দেন এবং নির্দিষ্ট পণ্যের ওপর বিশেষ মূল্য ছাড় প্রদান করেন। মূল্য নির্ধারণ বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ মূল্য নির্ধারণের উপরে বিপণনয়ের সফলতা নির্ভর করে। কেননা পণ্যের মূল্য বেশি ধার্য করা হলে যেমন ক্রেতারা পণ্য ক্রয় করতে চাইবে না তেমনি কম মূল্য ধার্য করা হলেও পণ্যটি মানসম্মত কি না সে বিষয়ে সন্দেহ পোষণ করতে চাইবে, ফলের পণ্যটি ক্রয় করতে চাইবে না। তাই বিপণনকারীকে পণ্যের মূল্য নির্ধারণের অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিতে হয়। উদ্দীপকের ব্যবসায়ীরা বিবরণ মিশ্রণের মূল্য উপাদান টি ব্যবহার পূর্বক বর্ণের মূল্য নির্ধারণ করে ব্যবসা সফল হন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
টাঙ্গাইলের তাঁত ব্যবসায়ীরা বিপণন মিশ্রনের যে উপাদানটির ব্যবহার করে…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর