উদ্দীপকে শরিফ এন্ড কোং এর ছাতা ভোগ্য পণ্যের অন্তর্গত জরুরি পণ্য। যেসব পণ্য ক্রেতারা আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় ক্রয় করে সেগুলোকে জরুরি পণ্য বলে।এরূপ পূর্ণ ক্রেতারা বিশেষ পরিস্থিতিতে ক্রয় করে বিধায় তাদের কাছে অর্থের তুলনায় এর প্রয়োজন অতিক গুরুত্বপূর্ণ। যেমন: বৃষ্টির দিনে ছাতা, অসুস্থ হলে ঔষধ ও গাড়ির টায়ার নষ্ট হলে টায়ার ক্রয় করা ইত্যাদি। উদ্দীপকে শরিফ এন্ড কোং এর ছাতা গুনে ও মানে সবার কাছে পরিচিত। বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষাকালে এর চাহিদা অনেক অংশে বেড়ে যায়। ছাতা জরুরী পন্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উক্ত প্রতিষ্ঠানের ছাতা ভোগ্য পণ্যের অন্তর্গত জরুরি পণ্য।