উদ্দীপকে কক্সবাজারের হোটেল গুলো কোন ধরনের বাট্টা প্রদান করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কক্সবাজারের হোটেল গুলো মৌসুমী বাট্টা প্রদান করে। যেসব ক্রেতা মৌসুমের বাইরে পণ্য ক্রয় করে তাদেরকে যে বাট্টার প্রদান করা হয় তাদের মৌসুমী বাট্টা বলে। যেমন: গ্রীষ্মকালে বা বর্ষাকালে কক্সবাজারের হোটেলগুলো পর্যটক আকর্ষণে বিভিন্ন মূল্যের বিশেষ প্যাকেজ অফার করে। কম মূল্যে বিভিন্ন সুবিধা পেলে গ্রাহকেরা ওই হোটেলের প্রতি আগ্রহী হয়। উদ্দীপকে জনাব কামরান একজন ভ্রমণ পিপাসু মানুষ। তিনি প্রায় গ্রীষ্মকালের পরিবার সহ কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যান। কারণ ওই সময় কক্সবাজারের বেশিরভাগ হোটেল গুলো পর্যটক আকর্ষণ হোটেল ভাড়া কমিয়ে দেন। ভাড়া কমানো এমন একটি কার্যক্রম যা মৌসুমী বাট্টার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের কক্সবাজারের হোটেল গুলো মৌসুমী বাট্টা প্রদান করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কক্সবাজারের হোটেল গুলো কোন ধরনের বাট্টা প্রদান করে? ব্যাখ্…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর