"সুমন এন্টারপ্রাইজের সফলতার জন্য পর্যায়িতকরণ মুখ্য ভূমিকা পালন করে"- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: "সুমন এন্টারপ্রাইজ এর সফলতার জন্য পর্যায়িতকরণ মুখ্য ভূমিকা পালন করেন"- এ উক্তিটির সাথে আমি একমত। পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করাকে পর্যায়িত করেন বলে। পর্যায়িরকরণের মাধ্যমে একই ধরনের পণ্য একাধিক সাইজ, আকার,মূল্য ও পরিমাণে ব্যবহার করা সম্ভব হয়। যা বিপনণকারীকে অতিরিক্ত আর বৃদ্ধি করতে সহায়তা করে। উদ্দীপকে সুমন এন্টারপ্রাইজ এর মালিক সুমন কাওরান বাজারে একজন পাইকারি ব্যবসায়ী। তিনি বিভিন্ন এলাকা থেকে চাল সংগ্রহ করে গুণগত মান অনুযায়ী আলাদা করেন। পরবর্তীতে উক্ত মানের ভিত্তিতে চাল বিভিন্ন পরিমাণে প্যাকেটজাত করে বিক্রয় করেন। এতে ক্রেতা সাধারণ তাদের সামর্থ্য অনুযায়ী পণ্য ক্রয় করতে পারেন। এতে তিনি ব্যবসায়িকভাবে সফল হন। তিনি বিক্রয় করার পূর্বে সেই পণ্যের পরিমাণ অনুযায়ী বিভিন্ন মানদন্ড তৈরি করেন। এবং উক্ত মানদন্ড অনুযায়ী সেগুলোকে বিভিন্নভাবে ভাগ করেন যা পর্যায়িতকরণের সাথে সম্পৃক্ত। পর্যায়িতকরণ বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। বিক্রয় সুবিধার্থে, মূল্য নির্ধারণের জন্য, মুনাফা অর্জন ইত্যাদির ক্ষেত্রে পণ্যকে পর্যায়িতকরণের প্রয়োজন হয়। পর্যায়িতকরণের মাধ্যমে একই পণ্যের বিভিন্ন বৈচিত্র্যতা সৃষ্টি করা যায়। ফলে সমাজের সকল শ্রেণীর ক্রেতা তাদের পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে। উদ্দীপকে সুমন এন্টারপ্রাইজ এর মালিক সুমন পণ্যকে পর্যায়েতকরণের ব্যবস্থা করেন যার সফলতার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"সুমন এন্টারপ্রাইজের সফলতার জন্য পর্যায়িতকরণ মুখ্য ভূমিকা পালন করে…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর