প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য ভোক্তাবাজার বিভক্তি করনের যে ভিত্তি ব্যবহার করেছে তা কি সঠিক? মতামত দাও।
উত্তর: প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য ভোক্তা বজার বিভক্তিকরনের যে ভিত্তি ব্যবহার করেছে তা সঠিক। তারা ভোক্তাবাজার বিভক্তি করনের মনস্তাত্ত্বিক চলক ব্যবহার করেছে। কোন একটি জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তির মনস্তাত্ত্বিক পার্থক্যের ভিত্তিতে বাজারকে ভাগ করা হলে তাকে মনস্তাত্ত্বিক বিভক্তি করুন বলে। মনস্তাত্ত্বিক বিভক্তি করানো হলো সামাজিক শ্রেণী, জীবনের ধাচ বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজার কে বিভিন্ন ভাগে ভাগ করা। উদ্দীপকের টয়োটা জাপানের একটি বিখ্যাত মোটর গাড়ির প্রস্তুতকারীর প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের ক্রেতদাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে অর্থাৎ উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর ক্রেতাদের কথা বিবেচনা করে বিভিন্ন মডেল ও বিভিন্ন দামের গাড়ি উৎপাদন ও বিপণন করেন।প্রতিষ্ঠানটি সমাজের বিভিন্ন শ্রেণীর আয়ের মানুষের ভিত্তিতে ভিন্ন ভিন্ন গাড়ি উৎপাদন করেন। যা সমাজের বিভিন্ন শ্রেণি তথা সামাজিক শ্রেণীকে নির্দেশ করে।উক্ত শ্রেণীতে ভাগ করা কে মনস্তাত্ত্বিক ভিত্তিতে বাজার বিভক্তিকরণ বলে। সমজাতীয় ভোক্তাদের চিহ্নিতকরণ করে তাদের বিভিন্ন ভাগে ভাগ করে কার্যকর বিপণন মিশ্রণ উন্নয়ন হচ্ছে বাজার বিভক্তকরনের মূল কারণ। সমাজের বসবাসরত বিভিন্ন ব্যক্তির চাহিদা ও ক্রয় সামর্থ্য একই রকম হয় না। তাই বিবরণকারীকে সমাজের বিভিন্ন শ্রেণীর ভোক্তাদের জন্য বিভিন্ন ধরনের পণ্য ও মূল্য নির্ধারণ করতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি গাড়ি উৎপাদন করে যা একটি ব্যয়বহুল পণ্য। সকল স্তরের পণ্যরা সহজেই গাড়ি ক্রয় করতে পারে না। আবার সকল শ্রেণীর কাছে এক ধরনের গাড়ির চাহিদা থাকে না। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের গাড়ি উৎপাদনে মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজার বিভক্ত করেছে যা পণ্যের প্রকৃতি বিবেচনায় একটি সঠিক সিদ্ধান্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য ভোক্তাবাজার বিভক্তি করনের যে ভিত্তি…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর