জনাব বাসার আম বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যখা কর।
উত্তর: জনাব বাসার আম বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি করেছেন। কোন দ্রব্যের মালিকানা পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে স্বত্বগত উপযোগ বলে। দ্রব্য ক্রয় ও বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকে জনাব বাসার একজন আম ব্যবসায়ী। তিনি রাজশাহী থেকে আম এনে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দোকানে বিক্রয় করে থাকেন। সম্ভবত কার্যটি হচ্ছে বিক্রয় যা অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর প্রক্রিয়াকে বোঝায়। উক্ত কাজের মাধ্যমে পণ্যের মালিকানা এক ব্যক্তি হতে অন্য ব্যক্তির মধ্যে হস্তান্তরিত হয়। তাই বলা যায়, উদ্দীপকে জনাব বাসার স্বত্বগত উপযোগ সৃষ্টি করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব বাসার আম বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? ব্যখ…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর