জনাব বাসার সাহেবের কোল্ডস্টোরেজ নির্মাণ পরিকল্পনায় ব্যবসায় সফলতার ক্ষেত্রে কতটুকু যুক্তিযুক্ত, উপযোগের ধরন উল্লেখপূর্বক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনাব বাসার সাহেবের কোল্ডস্টোরেজ সময়গত উপযোগ সৃষ্টি করে যা ব্যবসা সফলতার ক্ষেত্রে যুক্তিযুক্ত। এক সময় উৎপাদিত পণ্য সংরক্ষণ করে অন্য সময় ব্যবহারের মাধ্যমে যে উপযোগ তৈরি করা হয়, তাকে সময়গত উপযোগ বলে। উদ্দীপকে জনাব বাসার একজন আম ব্যবসায়ী। আম পচনশীল হওয়ায় সহজে আম পচে যায়। এতে বাসার সাহেব আর্থিক ক্ষতির সম্মুখীন হন। বর্তমানে তিনি একটি কোল্ডস্টোরেজ নির্মাণের কথা ভাবছেন। কোল্ডস্টোরেজে পন্য সংরক্ষণ করে সময়গত উপযোগ সৃষ্টি করা হয়। তার সিদ্ধান্ত অনুযায়ী তিনি মৌসুমের উৎপাদিত আম পরবর্তী সময় বিক্রয় করবেন।যার ফলে এক দিকে আম সংরক্ষণ করে পরবর্তীতে সরবরাহ করতে পারবেন অন্যদিকে মুনাফা অর্জন করতে পারবেন। একই ধরনের পণ্য সব সময় উৎপাদন করা যায় না। কিন্তু পণ্যের চাহিদা সব সময় বিদ্যমান থাকতে পারে। আবার সব সময় পন্যের সঠিক মূল্য পাওয়া কষ্টসাধ্য হয়ে যায়। এই অবস্থায় পণ্যকে সংরক্ষণ করে পরবর্তী সময় ব্যবহার উপযোগী করে তোলার প্রয়োজন পড়ে। পণ্য গুদামজাত করে সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে উক্ত কাজটি সম্ভব। এতে করে যেমন এক মৌসুমের পণ্য অন্য মৌসুমে ব্যবহার করা যায় তেমনি পণ্যের ন্যায্য মূল্য পাওয়া যায়। তাই উদ্দীপকে জনাব বাসরের পণ্য গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করার কারণটি যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব বাসার সাহেবের কোল্ডস্টোরেজ নির্মাণ পরিকল্পনায় ব্যবসায় সফলতার …
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর