"সামাজিক দায়িত্ব পালনে "কাজী ট্রান্সপোর্ট" এর বর্তমান কার্যক্রম অত্যন্ত যৌক্তিক"- বিপনন ক্রমবিকাশের যুগ উল্লেখপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: সামাজিক দায়িত্ব পালনে "কাজী ট্রান্সপোর্ট" এর কার্যক্রম বিপণক্রমে বিকাশের সামাজিক বিপণনযোগ্য প্রকাশ করে।বিপণনের যে যুগে ক্রেতার চাহিদার প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি পরিবেশ ও সমাজের মানুষের প্রতি গুরুত্ব প্রদান করা হয় তাকে সামাজিক বিপণন যুগ বলে। এ যুগে সমাজের বিভিন্ন দিককে গুরুত্ব দেওয়া হয় এবং বিপণনে এমন কোন কাজ করা হয় না যা সমাজ বা পরিবেশের ক্ষতি করে। উদ্দীপকে কাজী ট্রান্সপোর্ট তাদের নিজস্ব মালিকানায় সারাদেশে বিভিন্ন পণ্যদ্রব্য পৌঁছে দেন। এ প্রতিষ্ঠানের মালিক নিজে শিক্ষিত না হলেও তিনি চান বাংলাদেশের প্রতিটি মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পায়। এই কারণে তিনি তার প্রতিটি কভার ভ্যানের গায়ে একটি স্লোগান লিখে দিয়েছেন। স্লোগানটি হলো "গাছ লাগান পরিবেশ বাঁচান"। এর মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা অর্জিত হয়। আস্থা বৃদ্ধির কারণ হলো পরিবেশবান্ধব স্লোগান দেওয়া এবং সমাজের সচেতনতামূলক কাজ করা, যা বিপণনের সামাজিক বিপণন যুগকে প্রকাশ করে। সামাজিক বিপণন যুগ এমন একটি যুগ যেখানে পরিবেশ ও সমাজের মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। মূলত ১৯৭০ সালের পর থেকে এ যুগের আবির্ভাব ঘটে। এ যুগের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিপণনের সমাজের প্রতি গুরুত্ব দেওয়া এবং পরিবেশ ক্ষতিকারক কর্মকান্ড বর্জন করা। উদ্দীপকের প্রতিষ্ঠানটি সমাজ সচেতনতামূলক কাজ করে যা সামাজিক বিবরণ যুগকে নির্দেশ করে। ফলস্রুতিতে কাজী ট্রান্সপোর্ট এর আস্থা বৃদ্ধি পায় ও তারা সফলতা অর্জন করা।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"সামাজিক দায়িত্ব পালনে "কাজী ট্রান্সপোর্ট" এর বর্তমান কার্যক্রম অত…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর