রিসোর্ট কর্তৃপক্ষ ব্যবহৃত বিল বোর্ড কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম? ব্যাখ্যা কর।
উত্তর: রিসেট কর্তৃপক্ষের ব্যবহৃত বিলবোর্ড মাধ্যমটি হল বহিঃবিজ্ঞাপন। দেশের প্রধান প্রধান সড়কের পাশে, ব্যস্ত নৌপথে বা জনবহুল এলাকায় দৃশ্যমান স্থানে, এলাকার বড় বড় অট্টালিকার ছাদে কিংবা দেয়ালে সাইনবোর্ড বা প্রচার পত্রের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচারিত হয় তাকে বহিঃবিজ্ঞাপন বলে। বহিঃবিজ্ঞাপন হলো বিজ্ঞাপনের অত্যন্ত পুরাতন ও কার্যকর একটি মাধ্যম। এটি সাধারণত জনসাধারণের দৃষ্টিতে পড়ে এমন জায়গায় বড় দেয়াল বা জ্বালানোর ছাদে ছাপানো আকারে লাগানো হয়। উদ্দীপকে গাজীপুর জেলার উপজেলায় সোহাগ পল্লী নামে একটি রিসোর্ট রয়েছে। রিসোর্ট কর্তৃপক্ষ পর্যটকদের আকর্ষণের জন্য দেশের বিভিন্ন বড় বড় শহরের পাশে বিলবোর্ড বিজ্ঞাপন করেন। তারা রিসোর্ট এর তথ্য ভোক্তার কাছে পৌঁছানোর জন্য ছবি ও পণ্যের তথ্য বিশাল বিল বোর্ডের মাধ্যমে বিভিন্ন ব্যস্ততম এলাকায় উপস্থাপন করেন। উক্ত কাজটি বহিঃবিজ্ঞাপনের সাথে মিল রয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
রিসোর্ট কর্তৃপক্ষ ব্যবহৃত বিল বোর্ড কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম? ব্যা…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর